করোনা মুক্তির সনদ ছাড়া বাংলাদেশে ঢুকতে পারবেন না ৪ দেশের যাত্রীরা

যাত্রী যাতায়াতের দিক থেকে এখন উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। করোনা ভাইরাস মুক্তির সনদ ছাড়া ইতালিসহ ৪ দেশের যাত্রীরা বাংলাদেশে ঢুকতে পারবেন না বালে জানিয়েছে আইইডিসিআর।

আজ বুধবার দুপুরে সংস্থাটির নিয়মিত সংবাদ সম্মেলনে পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানিয়েছেন।

প্রাণঘাতী করোনা ভাইরাস একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় প্রতিদিনই পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে আইইডিসিআর। সংস্থাটি আরও জানায়, যাত্রী যাতায়াতের দিক থেকে এখন উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ।

এখন পর্যন্ত দেশে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি নেই বলে জানায় আইইডিসিআর। এছাড়াও ভাইরাসটি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।

ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও কুয়েতের যাত্রীরা করোনা মুক্তির মেডিকেল সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর