দৃষ্টি শক্তি কমে গেছে কোহলির

নিউজিল্যান্ড সফরে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। এই সফরে তিন ফরম্যাট মিলিয়ে ১১ ইনিংসে মাত্র একটিতে পঞ্চাশোর্ধ ইনিংস খেলতে পেরেছেন তিনি। কোহলির এই বাজে পারফরম্যান্সের কারণ খুঁজে বের করেছেন ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব।

তিনি মনে করেন কোহলির দৃষ্টিশক্তি কমে গেছে। সে কারণেই খেলতে পারছেন না কোহলি। মানুষের জীবনে একটা সময় দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমতে থাকে। কোহলির এমন সময় এসেছে বলে ধারণা কপিল দেবের। এমন অবস্থায় কোহলির বেশি বেশি অনুশীলনের বিকল্প দেখছেন না তিনি।

ভারতের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক বলেছেন, ‘একটা নির্দিষ্ট সময় পর মানুষের দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমতে থাকে। সাধারণত, বয়স ত্রিশ হয়ে গেলে এটা হয়। সুইং বল, আগে যেসব বলে ও ফ্লিক করে চার মারত, এখন সেসব বলেই ও আউট হচ্ছে। দুবার আউট হয়েছে ওভাবে।

আমার মনে হয়, ওর দৃষ্টিশক্তির কোনো একটা সমস্যা হচ্ছে। ওর দৃষ্টিক্ষমতা কমে যাওয়ার কারনে রিফ্লেক্স কমে যাচ্ছে। ভেতরে ঢোকা বলগুলোয় বারবার বোল্ড বা এলবিডব্লু হওয়ায় তাকে আরও বেশি বেশি করে অনুশীলন করতেই হবে।’

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর