বিবাহোত্তর সংবর্ধনার পর সুখবর দিলেন মিথিলা

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে বেশ আলোচনায় ছিলেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বিয়ে করেছেন তারা গত ৬ ডিসেম্বর। গত ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৃজিতের রাজকুটিরে হয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। রাজকীয় সেই অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতার একঝাঁক তারকা।

বিবাহোত্তর সংবর্ধনার সেই রেশ কাটিয়ে এবার দুজনেই মনযোগ দিয়েছেন নিজেদের কাজে। তারমধ্যে মিথিলা তার ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হচ্ছেন। মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত একটি ওয়েব সিরিজ। নাম ‘একাত্তর’। ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’- এ মুক্তি দেয়া হবে এটি খুব শিগগিরই।

তানিম নূরের পরিচালনায় এই ওয়েব সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের তারকা মোস্তফা মনোয়ার, ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, মোস্তাফিজুর নূর ইমরান, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিনসহ অনেককেই।

নির্মাতা প্রতিষ্ঠান ‘হইচই’ জানান, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হইচই’ স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একাত্তর’। তার আগে ৫ মার্চ কলাকুশলীদের উপস্থিতে প্রকাশ করা হবে ফার্স্ট লুক। প্রসঙ্গত, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করেনি ভারতীয় কোনো প্রতিষ্ঠান। যা এবারই প্রথম।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর