ক্ষমতাসীনরা নিজেদের আইন আদালতের থেকে বড় মনে করছেন। নিজেদের মনমতো রায় দেওয়ার জন্য দেশের আদালতকে ব্যবহার করছেন। বুধবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, এতসব নাটকের কি দরকার? পরিষ্কার করে বলে দিলেই তো হয়-‘কিসের আবার আইন’! ‘প্রধানমন্ত্রীর কথাই চূড়ান্ত আইন’ ! কথায় বলে, হাকিম নড়ে তো হুকুম নড়ে না। অথচ নিশিরাতের সরকারের আমলে জনগণ কি দেখছে ? হাকিমও নড়ে, হুকুমও নড়ে।
কিন্তু শেখ হাসিনার হুকুম নড়ে না। এটাকেই বলে, আইন আদালত মাকড়সার জালের মতো। মন্ত্রী-এমপি, বর্তমান সরকার এই জালে আটকাবে না, এই জালে আটকাবে সাধারণ মানুষ আর বিরোধী দলের নেতা-কর্মীরা। এরই নাম আওয়ামী লীগ।
রিজভী বলেন, দেশনেত্রীকে কারাগারে রেখে বিনা চিকিৎসায় প্রাণনাশ করার জন্য মধ্যরাতের সরকারের প্রধানমন্ত্রী কেবল জামিনে বাধা দিয়েই থেমে থাকেননি, গণভবনে বসে মেডিকেল রিপোর্টও তুলে দিচ্ছেন পিজি হাসপাতালের ডাক্তারদের হাতে।
বার্তাবাজার/কেএ