বুধবার (০৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের মাত্র তিন ঘণ্টা আগে পূর্ব-নির্ধারিত বৈঠক বাতিল করে দিয়েছে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন।
দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠক বাতিলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন কেন এবং কি কারণে শেষ মুহূর্তে বৈঠকটি বাতিল হলো সে সম্পর্কে আমরা কিছু জানি না।
শ্রিংলার সঙ্গে বৈঠকে আমির খসরুর পাশাপাশি দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের উপস্থিত থাকার কথা ছিল। বিষয়টি সম্পর্কে শামা ওবায়েদ কোনো কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, এ নিয়ে আমাকে কোন কিছু জিজ্ঞেস করে লাভ হবে না, আমি কিছুই বলতে পারবো না। কিছু জানার থাকলে দলের শীর্ষ নেতাদের কাছেই জেনে নিতে হবে।
বার্তাবাজার/কেএ