করোনা ভাইরাস থেকে বাঁচতে আসন্ন শ্রীলঙ্কা সফরে খেলোয়াড়রা করমর্দন করবেন না বলে জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জো রুট। দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরের উদ্দেশে রওনা হওয়ার আগে এক প্রশ্নের জবাবে ইংলিস কাপ্তান এ কথা জানান।
রুট বলেন, করমর্দনের পরিবর্তে বিশ্বচ্যাম্পিয়ানরা মুষ্টিবদ্ধ হাত জাগিয়ে একে অপরকে শুভেচ্ছা জানাবেন। রুট বলেন, দক্ষিণ আফ্রিকা সফরে দলে অসুস্থতা ছড়িয়ে পড়ার পর থেকে আমরা যে কোন যোগাযোগে সাবধানতা অবলম্বন করে থাকি, জীবাণু ও ব্যাকটেরিয়া ছড়ানোর হাত থেকে বাঁচতে আমাদের মেডিকেল টিমের পক্ষ থেকে আমাদের কিছু পরামর্শ দেয়া হয়েছে।
বার্তাবাজার/কেএ