চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ছেড়ে আসা শাটল ট্রেন ষোলশহর এলাকায় একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আজ(বুধবার) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মালবাহী ট্রেনটি নগরের বটতলী থেকে নাজিরহাটের উদ্দেশে ছেড়ে এসেছিল। সংঘর্ষের ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানা যায়। ষোলশহর রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় চৌধুরী জানান, চবি শাটল ট্রেনের সঙ্গে রেলওয়ের মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।
বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে আছেন।
বার্তাবাজার/কেএ