শুরু থেকেই পাকিস্তান সফরে না যাওয়ার কথা বলে আসছেন মুশফিক। দুই দফা পাকিস্তান সফর করে বাংলাদেশ দল, সে সময়ে দলের সঙ্গে যাননি এই উইকেটকিপার ব্যাটসম্যান।
শেষ ধাপে পাকিস্তান সফরে যাওয়ার জন্য তাকে প্রস্তাব করেন বিসিবি বস নাজমুল হাসান পাপন এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা। অবশ্য মুশফিক শুরুতে যে সিদ্ধান্ত নিয়েছেন সেখানে অনড় রয়েছেন।
গণমাধ্যমে খবর আসে পাকিস্তান সফরে না গেলে জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডে রাখা হবে না মুশফিককে। তবে দ্বিতীয় নয়, তৃতীয় ওয়ানডেতে থাকছেন না মুশফিক। মূলত সিরিজ জয় নিশ্চিত হওয়াতে বিশ্রামে থাকবেন মুশি- এমনটি জানিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অবশ্য এ বিষয়টিকে ‘পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডের প্রস্তুতি’ হিসেবে উল্লেখ করেছেন।
সিরিজ জিতে গেলে শেষ ওডিআইতে মুশফিককে না রাখার কথা হচ্ছিল, মুশফিক দলে থাকলে দলের ব্যাটিংয়ের জন্য সুবিধা হতো কি না- এমন প্রশ্নের জবাবে অবাক হলেন মাশরাফী। কারণ তৃতীয় ওয়ানডের দল নিয়ে যে নির্বাচকদের সঙ্গে গণমাধ্যমের কথা হয়েছে, সেটা জানেনই না মাশরাফী !
বার্তাবাজার/কেএ