খাগড়াছড়িতে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে নিহতদের লাশ হস্তান্তর

খাগড়াছড়িতে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জাওয়ান শাওনের লাশ তার নিজ জেলা বরগুনার বেতাগীতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতেই নিহতদের লাশের পোস্টমর্টেম করা হয়।

বুধবার (৪ মার্চ) সকালে হস্তান্তর করা হয়েছে বিজিবির গুলিতে নিহত স্থানীয় চার জনের লাশ।

বিজিবি সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি প্রত্যাখান করে স্থানীয়দের অনেকেই বলেছেন, বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে মিথ্যাচার করেছে। কারণ গাছ পাচার করার কোনও ঘটনাই ঘটেনি।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুদ্দিন ভূঁইয়া বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত বিজিবি বা গ্রামবাসীর পক্ষ থেকে কোনও মামলা দায়ের হয়নি। এলাকায় থমথমে পরিস্থিতি থাকলেও পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কেউ মামলা করলে তা রেকর্ড করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর