নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আজ সকাল ৯টার সময় কাজীর বাজার নামক স্থানে বরযাত্রীবাহী জীপ উল্টে ১৫ জন আহত হয়েছে। তাদেরকে হাতিয়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চরকিং দাস পাড়ার অভিলাস মজুমদারের মেয়ে সিটু রাণী মজুমদার (১৯) শুক্রবার দিবাগত রাতে চরইশ্বর রাজের হাওলার সুধীর মজুমদারের ছেলে সনজীব মজুমদার (২৩) এর বিয়ে হয়। বৌ নিয়ে শনিবার ভোরে তারা বরের বাড়ী যাওয়ার পথে স্থানীয় কাজীর বাজারের পশ্চিম পার্শ্বে নিয়ন্ত্রন হারিয়ে বরযাত্রী বাহী জীপটি উল্টে যায়। বর এবং কনে সুস্থ থাকলে ও গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ১৫ জন আহত হয়।
তাদেরকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করা হয়। আহতরা হলেন রিতা (৩৬) কাঞœন বালা মজুমদার (৪০) যতন (২৫) রবীন্দ্র দাস (৪৫) বিষম্বর (৬৫)রনজিত চন্দ্র মজুমদার (৫০) নিরব দাস (১৬) নিবারন (৩৭) মৃনাল চন্দ্র মজুমদার (৫৫) রবীন্দ্র (৬৫) বাধন (১৫) তৃঞা চন্দ্র সজুমদার (১০) শুভ (১৬) কৃষ্ণধন মজুমদার (৩০) নমিতা মজুমদার (৬০)এদের মধ্যে বাধন, মৃনাল চন্দ্র মজুমদার ও বিষম্বর কে আশংকা জনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়।
এ ব্যাপারে হাতিয়া থানা ওসি (তদন্ত) জিসান আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদেরকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করা হয়েছে। গাড়িটি জব্দ করে স্থানীয় লোকজনের জিম্মায় রাখা হয়।