যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। সারা বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন ৯৩ হাজারের বেশি মানুষ।
ইতালিতে করোয় ৭৯ জনের মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, এ নিয়ে অন্তত ৮০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। আর্জেন্টিনা ও চিলিতে প্রথমবারের মতো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দক্ষিণ কোরিয়া, ইতালি, জাপানসহ কয়েকটি দেশের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে ভাবছে তার প্রশাসন।
চীনের বাইরে ভাইরাসটি সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালিতে। ইরানে ২৩ সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বার্তাবাজার/এমকে