পাকিস্তান সফর ঘিরে টাইগারদের করোনাভাইরাস আতঙ্ক

সামনের মাসের প্রথম সপ্তাহে সিরিজের দ্বিতীয় টেস্ট ও একমাত্র ওয়ানডে খেলতে পাকিস্তানে যাবে রিয়াদ-তামিমরা। ম্যাচগুলো হবে পাকিস্তানের রাজধানী করাচিতে। কিন্তু এই করাচিতে শনাক্ত হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগী। তাই এখন থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিন্তিত এই সফর নিয়ে।

ম্যাচের নিরাপওার বিষয় বাদ দিয়ে এখন মুখ্য বিষয় হয়ে দাড়িয়েছে করোনাভাইরাস। করাচির স্কুল-কলেজ এখন বন্ধ রয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে সিটিয়ে গেছেন করাচিবাসী। এমন দুর্যোগের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট দল সফরে যাবে কী না প্রশ্ন উঠছে। ইতিমধ্যে করোনাভাইরাসের আতঙ্কে বাধার মুখে পড়ার আশঙ্কা রয়েছে ফুটবলের ইউরো ও টোকিও অলিম্পিক আসরের।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন বিসিবি থেকে খুব তাড়াতাড়ি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলা হবে। ক্রিকেটারদের নিরাপত্তা ও সুস্থতা সবার আগে। দেখা যাক আলোচনার পর কী হয়।’

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর