৩২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েও শেষ বল পর্যন্ত খেলতে লড়াই করতে হয় মাশরাফির দলের। ফলে স্বাভাবিকভাবেই মিস করা হয়েছে দলের দুই নিয়মিত বোলার মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজকে। তারা থাকলে কি চিত্রটা ভিন্ন হতে পারত অথবা মাঠে কি সাইফউদ্দিনের মতো ডেথ বোলারের অভাববোধ করেছেন অধিনায়ক মাশরাফি?
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে ম্যাশ বলেন, ‘দেখুন, ৩২২ রান অনেক বড় টার্গেট। এটা মানতেই হবে। তবে ডেথ বোলিংয়ে সাইফউদ্দিন সবসময় স্পেশাল বোলার। তো এটা অবশ্যই কার্যকরী হতো।’
তবে তাই বলে সাইফউদ্দিন না থাকায় আবার শফিউল ও আলআমিনকেও ছোট করতে চান না নড়াইল এক্সপ্রেস। তার মতে যে কারো খারাপ দিনে এমনটা হতেই পারে। তাই একজনকে ওঠানোর জন্য আরেকজনকে নামানোর কিছু নেই।
মাশরাফি বলেন, ‘তবে আপনি যদি দেখেন, আজকে যারা বোলিং করেছে- শফিউল ও আলআমিন, ওদের সাম্প্রতিক রেকর্ড যদি দেখেন ওরা অনেক ভালো ক্রিকেট খেলেছে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতেও কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। আসলে এটা একটা দিন, যেটা একজনের খারাপ যেতে পারে। তো একজনকে ওঠানোর জন্য, আরেকজনকে নামানোর কিছু আছে বলে আমি মনে করি না।’
বার্তাবাজার/কেএ