মরণঘাতী করোন ভাইরাসে সারাবিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৩১৩৫ জন। ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ২৩৮ জন। এ পর্যন্ত ৪৮ হাজার ২ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। করোনা ভাইরাসে আক্রান্ত ১৩ হাজার ৫৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার নতুন করে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে।
করোনা ভাইরাসে দক্ষিণ কোরিয়ায় ২৩৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া চীনের মূল ভূখণ্ডের বাইরে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়ায় আক্রান্তে সংখ্যা বেড়েছে। ইরানে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এদিকে করোনা আতঙ্কে রীতিমতো চিন্তায় পড়েছেন ভারতের মানুষ। দেশটির জয়পুরে এক ব্যক্তির দেহে মিলেছে করোনা ভাইরাস। এই নিয়ে ভারতে মোট ৬ ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়ার খবর পাওয়া গেছে।
আজ নতুন করে আরও ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। ইরানে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে প্রতিবেশী তিন দেশ-আফগানিস্তান, পাকিস্তান এবং তুরস্ক ইরানের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।
চীনের পর দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। সেখানে নতুন করে আরও ১৬৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ১৮৬ জনে।
বার্তাবাজার/এমকে