সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় সময় সকাল ৯ টায় দেশটির রাজধানী রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলি গ্রামের নছিম আলীর ছেলে জাকের আলী (২২) ও জুড়ী উপজেলার বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে আব্দুল মুকিত (২৫)।
এ দুর্ঘটনায় শাওন (২২) নামের আরেক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে বাসা থেকে কর্মস্থলে যাবার পথে প্রাইভেট কারের চাকা খুলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ রিয়াদের কিং ফাহাদ হাসপাতালের মর্গে রয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস