তিন নেত্রীর লায়েই অপরাধ জগতের রানি হয়ে উঠেছিলেন যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে নিয়ে নরসিংদীতে গড়ে তুলেছিলেন ভয়ংকর ‘কিউএমসি’ বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাপিয়া ওই তিন নেত্রীর নামও বলেছেন।
পাপিয়ার থেকে পাওয়া তথ্যে ওই নারী নেত্রীদের একজন– ঢাকার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন।
আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতা ও কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে পাপিয়াকে পরিচয় করিয়ে দিয়েছিলেন সাবেক সাংসদ তুহিন। এই পরিচয়কে কাজে লাগিয়েই পাপিয়া অপরাধ জগতের মক্ষীরানী হয়ে ওঠেন।
পাপিয়াকে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গেপরিচয় করিয়ে দেয়ার কথা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে স্বীকারও করেছেন তুহিন। তবে গত দেড় বছরে পাপিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলে দাবি করেন সাবেক এই সংসদ।
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে। সিসিটিভির ওই ফুটেজে দেখা যায়, কোনো এক আলিশান বাড়িতে পাপিয়াকে নিয়ে প্রবেশ করছেন এক নারী। আর ওই ভিডিওর তারিখ দেখানো হচ্ছে – ২০১৯ সালের ২৫ ডিসেম্বরের সন্ধ্যা পৌনে ৬টায়।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকেরই দাবি, পাপিয়ার সঙ্গে ওই নারী সাবেক এমপি তুহিনই।
গত দেড় বছর ধরে যদি পাপিয়ার সঙ্গে তুহিনের যোগাযোগ না থাকে তাহলে মাত্র ২ মাস ৯দিন আগে পাপিয়া ও তুহিনকে একসঙ্গে দেখা গেল কি করে? এমন প্রশ্ন করছেন অনেকেই।
উল্লেখ্য, পাপিয়া প্রসঙ্গে তুহিন বলেছিলেন, ‘১৪ মাস ধরে পাপিয়ার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। পাপিয়ার মুখোমুখি হয়ে এসব প্রশ্নের জবাব দিতে চাই আমি। আমি দলের বিভিন্ন লোকজনের সঙ্গে পাপিয়াকে পরিচয় করিয়ে দিয়েছি এটি সত্য। কিন্তু এটি কি কোনো অপরাধ?’
এবার তার সেই বক্তব্যকে মিথ্যা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সিসিটিভির এই ভিডিওফুটেজটি শেয়ার করা হচ্ছে।
ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, গত ২৫ ডিসেম্বরের সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট ২১ সেকেন্ডে বারিধারার ওই বাড়ির সামনে সাদা রঙের বিলাসবহুল একটি জিপ এসে থামে। কিছুক্ষণ পরই গাড়ির দুই পাশ দিয়ে পাপিয়া ও সাবেক সাংসদ তুহিন নামেন। মিনিট পাঁচেক গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা গ্রুপ ফোর কর্মীদের সঙ্গে কথা বলার পর গাড়ি থেকে নেমে আসেন শাড়ি পরা আরো এক নারী। এরপর কয়েকজন নারী ও পুরুষ সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন তিন নারী। এর বেশ কিছু সময় পর ওই বাড়ি থেকে দুজনকে বেরিয়ে আসতে দেখা যায়। ।।যুগান্তর।।
পাপিয়ার এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ ফাঁসঃসাবেক এমপি তুহিন যেভাবে পাপিয়াকে নিয়ে অন্যের বাড়িতে বিনা আমন্ত্রণে হুমকি ধামকি দিতে যান। এ নিয়ে বাড়ির মালিকের পক্ষে গ্রুপ ফোরের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।… আরো মাদক ও নারী ব্যবসার সাথে জড়িত পাপিয়ার সাথে নাকি সাবেক এমপি তুহিনের দেখাই হয় না গত ১ বছর ধরে। তাহলে ২০১৯ সালের ২৫ ডিসেম্বর তারা একসাথে কি করছিলেন?
Gepostet von Monirul Islam Sujon am Dienstag, 3. März 2020
বার্তা বাজার / ডব্লিও.এস