কক্সবাজারের টেকনাফ সীমান্তে ফেব্রুয়ারী মাস জুড়ে ৯কোটি ৪৫লাখ ১২হাজার ৪৫৫ টাকার মাদকদ্রব্য ও চোরাই পন্য জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-২ বিজিবি। এসব জব্দের ঘটনায় ১৪ জনকে আটক ও ১৭টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সাল হাসান খান এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফেব্রুয়ারী মাস জুড়ে ২বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় স্থল ও নৌ পথে অভিযান চালিয়ে ৩লাখ ১৪ হাজার ৬৭৭ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা বড়িগুলোর আনুমানিক বাজার মূল্য ৯কোটি ৪৪ লাখ ৩ হাজার ১শ’ টাকা। এসংক্রান্ত ঘটনায় ১৩ জনকে আটক ও ১৬টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ১লাখ ৯হাজার ৩৫৫ টাকা মূল্যের অমদানী নিষিদ্ধ বিভিন্ন চোরাই পন্য জব্দের ঘটনায় ১জনকে আটক করা হয়। এসংক্রান্ত ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ১টি।
বিজিবি অধিনায়ক আরো জানান, সীমান্তে বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির কঠোর অবস্থানের ফলে বিগত সময়ের চেয়ে মাদক চোরাচালান অনেকাংশ কমে এসেছে। সীমান্ত যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা দমনে ২বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
প্রসঙ্গত, গেলো জানুয়ারী মাসে সোয়া ২৬ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ করেছিলো বিজিবি।
বার্তা বাজার / ডব্লিও.এস