করোনাভাইরাসে আক্রান্ত ১১ জন, ভারতজুড়ে আতঙ্ক

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতঙ্ক ভারতে ক্রমশ বাড়ছে! দেশটির আগরার এক পরিবারের ৬ সদস্যের শরীরেই করোনাভাইরাস পাওয়া গেছে। সম্প্রতি এই পরিবারের ২ জন ইতালি গিয়েছিলেন। ইতালি থেকে ফেরার পরই তাদের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।

এই পরিবারের ৬ জনসহ ভারতে সর্বমোট ১১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর আগে কেরালার ৩ শিক্ষার্থী এবং দিল্লি ও তেলঙ্গানা থেকে ২ জনের শরীরে করোনাভাইরাস মিলেছিল।

করোনাভাইরাসের কারনে যেন ভারতের মানুষ অযথা আতঙ্কিত না হয়ে পড়ে সেজন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন। টুইটের মাধ্যমে সকলকে শান্ত থাকতে বলেছেন এবং এই ভাইরাস রোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর