যশোরের বেনাপোলে ৪ ভূয়া কাস্টমস কর্মকর্তা পরিচয়দানকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার(০৩ই মার্চ)রাত সাড়ে ৮ টার সময় এসআই শফি আহমেদ রিয়েল গোপন সংবাদের ভিত্তিতে বোনাপোল পোর্ট থানাধীন স্থল বন্দরের ২ নং গেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতার ভূয়া কাস্টমস কর্মকর্তারা হলেন, চাঁদপুর জেলার মৃত রফিকুল ইসলাম এর ছেলে আক্তার ফারুক(৪২),নরসিংদী জেলার মৃত আবুল হাশেম এর ছেলে মিনার মিয়া(৪২), শরীয়তপুর জেলার আব্দুল হামিদ এর ছেলে নজরুল(৪২) ও চাঁদপুর জেলার মোহাম্মদ আলীর ছেলে শফিকুর রহমান(৪০)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান আটক ৪ ভূয়া কাস্টমস কর্মকর্তার বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরো বলেন, আগামীকাল বুধবার(০৪ই মার্চ) গ্রেফতারকৃত আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
বার্তা বাজার / ডব্লিও.এস