২ কোটি টাকাতেও বিজ্ঞাপণে রাজি হলেন না নায়িকা পল্লবি

ভারতের মালায়াম সিনেমার নায়িকা সাই পল্লবী। সম্প্রতি তিনি এক হরর ছবিতে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন। কিন্তু সিনেমাকেও পেছনে ফেলে সম্প্রতি তিনি খবরের শিরোনাম হয়েছেন ২ কোটি রুপির একটি বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে।

রং ফর্সা করার একটি ক্রিমের বিজ্ঞাপনের জন্য এক প্রসাধন কোম্পানি পল্লবীকে ২ কোটি রুপি দিতে চেয়েছিল। কিন্তু তিনি বিজ্ঞাপনটি করতে রাজি হননি।

কারণ হিসেবে নায়িকা বলেছেন, তিনি নিজেই কসমেটিকস তেমন ব্যবহার করেন না। পল্লবী যে খুবই স্বল্প মেকআপ নিয়ে পর্দায় হাজির হন সে কথা সত্যও বটে। কম মেকাপের কারণে তার কোনো সমস্যাও হয়নি।

পল্লবীর কথায়, “আমি কোনো বিউটি পণ্য ব্যবহারে বিশ্বাস করি না। সাফল্যের জন্য যে কাউকে সবসময়ই নিজের এবং শরীরের রং নিয়ে আত্মবিশ্বাসী থাকতে হবে।”

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর