যশোরে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোরের শার্শায় আনিসুর রহমান (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নাসির উদ্দিন নামে এক প্রবাস ফেরত যুবক তাকে কুপিয়ে হত্যা করে।

নিহত আনিসুর উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ও স্থানীয় আওয়ামী লীগের নেতা।

নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মোল্যাপাড়া সোহরাবের চায়ের দোকানে বসে গল্প করছিলেন আনিসুর রহমান। এসময় প্রবাস ফেরত ওই গ্রামের মৃত হামজা আলীর ছেলে নাসির উদ্দিন পিছন থেকে এসে চাইনিজ কুড়াল দিয়ে ঘাড়ে কোপ দেয়। পরে হাতুড়ি দিয়ে কয়েকটি আঘাত করে নাসির পালিয়ে যায়। আমরা খবর পেয়ে আনিসুরকে উদ্ধার করে হাসপাতালে আনলে সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনিসুর রহমান নিজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী ছিলেন বলে চেয়ারম্যান আবুল কালাম।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আনিসুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে আনিসুরকে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্ত করার পরেই প্রকৃত সত্য উদঘাটন হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর