পোকায় খেয়ে ফেললো ১ হাজার মেট্রিক চাল !

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবড়ি নৌবন্দরে অবস্থিত সরকারি খাদ্য গুদামে হঠাৎ পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে এ গুদামের প্রায় ১ হাজার মেট্রিক টন চাল নষ্ট হয়ে খাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বাঘাবাড়ি সরকারি খাদ্য গুদামে গিয়ে দেখা যায়, আক্রান্ত গুদামের চাল পোকার হাত থেকে রক্ষার জন্য ওই গুদামে ওষুধ দেয়া হচ্ছে।

এ বিষয়ে বাঘাবাড়ি খাদ্যে গুদামের ইনচার্জ ইয়াকুব হোসেন জানান, এখানে ১ হাজার মেট্রিক টন চাল ধারণ ক্ষমতার ৭টি খাদ্য গুদাম রয়েছে। এ ৭টি গুদামে মোট ৭ হাজার মেট্রিক টন চাল মজুদ রয়েছে। এ মধ্যে একটি গুদামে হঠাৎ করেই পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে সামান্য পরিমাণ চাল নষ্ট হলেও সব চাল খাওয়ার অনুপযোগী হবে না।

তিনি জানান, ইতিমধ্যে আক্রান্ত গুদামের চাল পোকার হাত থেকে রক্ষার জন্য গুদামটিতে কীটনাশক গ্যাস ট্যাবলেট দিয়ে দরজা বন্ধ করে রাখা হয়েছে। ৪ দিন পর পোকা মরে গেলে তা আবার খোলা হবে।

তিনি আরও জানান,প্রতি বছর শীত মৌসুম শেষ হওয়ার পর গুদামে পোকার উপদ্রব দেখা দেয়। প্রিভেনটিভ হিসাবে আমরা এ সময় পোকা দমনের জন্য গুদামে ওষুধ দিয়ে চার দিন গুদাম পুরোপুরি বন্ধ রাখি। এতে ইঁদুরসহ সব ধরনের পোকামাকড় মারা যায়।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর