শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় বশির আলী সর্দার(৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।

শনিবার সকালে ওই উপজেলার দুধসর কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বশির সর্দার শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের মকসেদ আলীর ছেলে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আয়ূবুর রহমান জানান, সকালে বশির ভ্যান যোগে তামাক নিয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন।

পথে দুধসর কালভার্ট এলাকায় পৌঁছালে অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর