ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৬৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ দল। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানতে মাঠে নামে দুইদল। তামিমের ক্যারিয়ার সেরা ১৫৮ রানের ইনিংসে ভর করে জিম্বাবুয়েকে ৩২৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ দল।

মঙ্গলবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেয়া ৩২৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩৬ ওভারে ৪ উইকেটে ১৮২ রান।

জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দিয়ে শুরুতেই শিকার শুরু করে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে শফিউলের বলে কাভারে লিটনের হাতে ক্যাচ হয়েছেন রেজিস চাকাভা। ৫ বলে ২ রান করেছেন জিম্বাবুয়ের এই ওপেনার।

এদিন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২২ রান করেছে বাংলাদেশ। স্বাগতিকদের পক্ষে তামিম ইকবাল ১৫৮ রান করেন। ৫৫ রান করেন মুশফিকুর রহিম। ১৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ মিথুন।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে মুম্বা ২টি, টিশুমা ১টি, তিরিপানো ২টি ও মাধিভেরে ১টি করে উইকেট শিকার করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর