বাগেরহাটে তিন চীনা নাগরিকসহ পাঁচ মাদক চোরকারবারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর চোরাকারবারীরা করোনাভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত হতে বাগেরহাট সদর হাসপাতালে আনা হলে হাসপাতালের ভর্তিকৃত অধিকাংশ রোগী আতঙ্কে হাসপাতাল ছেড়ে চলে যায়। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পরে মঙ্গলবার চীনা নাগরিকসহ চোরাকারবারীদের কারাগারে প্রেরণ করার খবর পেয়ে রোগীরা আবার হাসপাতালে ফিরে আসে।
গ্রেফতারকৃত চোরাকারবারীরা হলেন, তিন চীনা নাগরিক জেরী (২৬), জ্যাক জিয়া (৩৩), ফু (৩৩) ও তাদের সঙ্গে দুই বাংলাদেশি নারায়ণগঞ্জের হাসনাত (২৮), বাগেরহাটের মোড়েলগঞ্জের রুমন সিকদার (৩২)।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেলফোর হোসেন জানান, রবিবার গভীর রাতে বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা চায়না ব্রান্ডের ৩০০ বেতল মদসহ তিন চীরা নাগরিকসহ পাঁচ মাদক চোরকারবারীকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠালে কারা কর্তৃপক্ষ এই ৫ আসামি করোনাভাইরাস মুক্ত কিনা তা নিশ্চিত হতে সোমবার রাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠান।
তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দীর্ঘসময় পরীক্ষা নিরীক্ষা করে তাদের কেউই করোনাভাইরাসে আক্রন্ত নয় বলে নিশ্চিত হয়। তবুও অধিকতর নিশ্চিত হতে হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ইউনিটে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস