বঙ্গবন্ধু সৈনিক লীগ ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদ, প্রতিষ্ঠাতা কার্যকরী সভাপতি মজিবুর রহমান মাতুব্বর ও সাধারণ সম্পাদক জি এইচ এম কাজল স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে জে এম মূছা নবীকে সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও সিদ্দিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক এবং হাবিবুর রহমানকে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। নব-গঠিত এই কমিটিকে স্বাগত জানিয়েছেন ঝিনাইদহের নানা শ্রেণী পেশার মানুষ।