চট্টগ্রামে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর বিভাগ)।
মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ১১টায় নগরীর ফিরিঙ্গী বাজার এলাকা হতে মোহাম্মদ ফোরকান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ (উত্তর বিভাগ)। এসময় ১২২৫ পিস উদ্ধার করা হয়।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরির্দশক (নিরস্ত্র) জনাব অংসা থোয়াই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সিএমপি’র ০৩নং বিশেষ টিম নিয়ে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ১২২৫ পিস ইয়াবা সহ মোহাম্মদ ফোরকান (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস