বড়পুকুরিয়া থেকে ৭০০ কোটি টাকার কয়লা চুরি!

বড়পুকুরিয়া খনি থেকে সাড়ে পাঁচ লাখ টন কয়লা চুরি হয়েছে, এর বর্তমান বাজার মূল্য প্রায় ৭০০ কোটি টাকা বলে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ক্যাবের অনুসন্ধান গবেষণা কমিটির রিপোর্ট প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, চুক্তির চেয়ে প্রতি টনে সাড়ে ৫ শতাংশ বেশি পানি কয়লার দামে কিনেছে বিদ্যুৎ বিভাগ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বড়পুকুরিয়া খনি থেকে প্রায় চারগুণ বেশি কয়লা চুরি হয়েছে। বড়পুকুরিয়ার কয়লা চুরির দায় কেবল খনি কর্তৃপক্ষ নয়, পরিচালনা বোর্ড, শেয়ার হোল্ডার, পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগেরও।

২০১৮ সালের জুলাইয়ে এই চুরি নিয়ে সংবাদ প্রচার করেছিল বাংলাদেশের এক বেসরকারি টেলিভিশন। এরপরই তদন্তে নামে ক্যাব।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর