সিরাজদিখানে প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ অনুষ্ঠিত
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ছাতিয়ানতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ অনুষ্ঠান হয়েছে। সোমবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় ও ম্যানেজিং কমিটির সভাপতি রনি চৌধুরীর সভাপতিত্বে কোমল শিশুদের এই বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রহমান, আল মামুন, সহকারী ইন্সস্টাট্টর ইউআরসি, সিরাজদিখান প্রমূখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ অভিভাবকবৃন্দ। এসময় অর্ধশতাধীক কোমলমতি শিশু শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ ছাড়াও অভিভাবকদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করা হয়।
বার্তা বাজার / ডব্লিও.এস