ফরিদপুরের সদরপুরে বজ্রপাতে রুমান সর্দার (১৮) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমান চরডুবাইল গ্রামের বদরউদ্দিন সর্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুমান সরদার পেশায় একজন অটোরিক্সা চালক। আজ সকালের বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।
বার্তা বাজার / ডব্লিও.এস