শুদ্ধানন্দ মহাথের মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর শোক
ঢাকার বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের সংঘনায়ক ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক পন্ডিত ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
আজ মঙ্গলবার (০৩ মার্চ) প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি সমাজসেবায় পন্ডিত ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরোর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
উল্লেখ্য, পন্ডিত ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো আজ মঙ্গলবার সকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের রোগে ভুগছিলেন। তাঁর বাবা বংঘ চন্দ্র বড়ুয়া এবং মা রেবতী বালা বড়ুয়া।
বার্তাবাজার/এমকে