নিজেকে ছাড়িয়ে তামিমের বিদায়

২০০৯ সালে বুলাওয়েতে এই জিম্বাবুয়ের বিপক্ষেই ১৫৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম। এটিই ছিল এতদিন পর্যন্ত তামিমের একদিনের আন্তর্জাতিক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ এবং বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের জন্যও এটি ছিলো সর্বোচ্চ।

এবার সেই নিজেকেই ছাড়িয়ে গেলেন তামিম। গত কয়েকদিন ধরে তার খেলার ধরণ আর আউট নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিল মাঠের ভিতর বাহির সব জায়গায়। সব সমালোচনার জবাব তামিম মাঠেই দিলেন, এমনই জবাব; সমালোচকদের মুখ খোলার উপায়ই রাখলেন না।

সেঞ্চুরি পূর্ণ করেন ১০৬ বলে, ১৩২ বলে করেন ১৫০। অর্থাৎ সেঞ্চুরির পরের ফিফটি তুলতে তামিম খরচ করেছেন ২৬ বল। নিজের দিনে তিনি কি না করতে পারেন দেখিয়ে দিলেন খান সাহেব। শেষ পর্যন্ত ১৩৬ বলে ১৫৮ রানে থামেন তামিম। ২০ টি চার এবং ৩টি ছয়ের বাউন্ডারির সাহায্যে এ রান করেন তমিম। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলদেশের সংগ্রহ ৪৭.২ ওভারে ৬ উইকেটে ৩০৭ রান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর