সিঙ্গাপুরে আরেক বাংলাদেশির করোনা জয়

করোনা ভাইরাসে আক্রান্ত সিঙ্গাপুরে আরেক বাংলাদেশি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বাংলাদেশি মোট পাঁচ জনের মধ্যে এ নিয়ে ৩ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২ জন রয়েছে। তাদের অবস্থাও স্থিতিশীল। তারাও যে কোনো সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন।

সোমবার (০২ মার্চ) হাসপাতাল থেকে ২৬ বছর বয়সী ওই বাংলাদেশিকে ছাড়পত্র দেয়া হয়। তিনি সিঙ্গাপুরের সেলেটার এরোস্পেস হেইটস কনস্ট্রাকশন সাইটে কাজ করছিলেন।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি আইইডিসিআর সংবাদ সম্মেলন করে জানায়, সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা দুই বাংলাদেশি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, বাংলাদেশিসহ মোট চারজন সোমবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সব মিলিয়ে মোট ৭৮ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। দেশটিতে এখন আক্রান্ত রয়েছেন ৩০ জন

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর