না ফেরার দেশে সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি এবং বিশ্ব বৌদ্ধ ভ্রাতৃত্ব সংঘের সহ-সভাপতি। ঢাকা কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, ২৮তম সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথের আর নেই।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। ড. জিনবোধি ভিক্ষু বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্ণাঢ্য সাংঘিক জীবনের অধিকারী শুদ্ধানন্দ মহাথের ১৯৩৩ সালের ১৫ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা বংঘ চন্দ্র বড়ুয়া এবং মা রেবতী বালা বড়ুয়া। তিনি প্রয়াত বিশুদ্ধানন্দ মহাথের’র স্বনামধন্য শিষ্য ছিলেন।

তিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি এবং বিশ্ব বৌদ্ধ ভ্রাতৃত্ব সংঘের সহ-সভাপতি।সমাজসেবায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১২ সালে একুশে পদকে ভূষিত করে।

এ ছাড়া কাজের স্বীকৃতিস্বরূপ অতীশ দীপঙ্কর স্বর্ণপদক (১৯৯৭), বাংলা একাডেমির ফেলো (২০০৫), মহাত্মা গান্ধী শান্তি পদকসহ (২০০৭) দেশ-বিদেশে অনেক সম্মাননা লাভ করেন শুদ্ধানন্দ মহাথের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর