সেঞ্চুরীতে সমালোচনার জবাব দিলেন তামিম

ওয়ানডে ক্যারিয়ারে ১২তম সেঞ্চুরী পূর্ণ করলেন তামিম ইকবাল। ১০৬ বলে শতকের দেখা পান খান সাহেব। এই অপেক্ষাটা দাঁড়িয়েছে সময়ের হিসেবে ১৯ মাস ও মাঠের হিসেবে ২৩ ম্যাচ। ১২তম শতকের সাথে সব সমালোচনার জবাব দিলেন দেশসেরা এই ওপেনার।

এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭০০০ রানের অভিজাত ক্লাবে পৌঁছলেন তিনি। ২০৬ ম্যাচে এ কীর্তি গড়লেন ড্যাশিং ওপেনার। বাংলাদেশের হয়ে দ্রুততম ৩, ৫ ও ৬ হাজার রানের মাইলস্টোনও স্পর্শ করেন তিনি।

সমান ম্যাচ খেলে ৬৩২৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরের স্থানে রয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তার রান ৬১৭৪। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৭ ওভার শেষে ৩ উইকেটে ২০০ রান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর