সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি এবং বিশ্ব বৌদ্ধ ভ্রাতৃত্ব সংঘের সহ-সভাপতি। ঢাকা কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, ২৮তম সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথের আর নেই।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ড. জিনবোধি ভিক্ষু।

এদিকে, সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়ায় এক সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বংঘ চন্দ্র বড়ুয়া এবং মা রেবতী বালা বড়ুয়া। ভদন্ত শুদ্ধানন্দ মহাথের প্রয়াত বিশুদ্ধানন্দ মহাথের’র স্বনামধন্য শিষ্য।

শুদ্ধানন্দ মহাথের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি এবং বিশ্ব বৌদ্ধ ভ্রাতৃত্ব সংঘের সহ-সভাপতি ছিলেন। সমাজসেবায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১২ সালে একুশে পদকে ভূষিত করে।

এ ছাড়া কাজের স্বীকৃতিস্বরূপ অতীশ দীপঙ্কর স্বর্ণপদক (১৯৯৭), বাংলা একাডেমির ফেলো (২০০৫), মহাত্মা গান্ধী শান্তি পদকসহ (২০০৭) দেশ-বিদেশে অনেক সম্মাননা লাভ করেন শুদ্ধানন্দ মহাথের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর