ইংল্যান্ড বিশ্বকাপের পর খারাপ সময় থেকে বের হতে পারছেন না তামিম ইকবাল। মাঠের পারফরম্যান্স ছিল নড়বড়ে আর তাই তো মাঠের বাইরে চলছিল তার আলোচনা-সমালোচনা। ৯ মাস এবং ৭ ইনিংস পর জিম্বাবুয়ের বিপক্ষে দেখা পেলেন প্রথম অর্ধশতকের।
অর্ধশতকের ফলে সব আলোচনা-সমালোচনাকে পিছনে ফেলে অনন্য এক রেকর্ড গড়েছেন দেশ সেরা এই ওপেনার। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্পর্শ করলেন ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক।
শুধু জিম্বাবুয়ের বিপক্ষে আজকের এই ইনিংসই নয়, দীর্ঘদিন ধরেই রান নেই তামিম ইকবালের ব্যাটে।তামিমের এমন ব্যাটিংয়ে হতবাক সবাই। কিভাবে এভাবে নিজের ব্যাটিং স্টাইল হারিয়ে ফেললেন? কিভাবেই বা এভাবে ফর্ম হারিয়ে ফেললেন? একের পর এক চেষ্টার ফলেও নিজেকের ফিরে পাচ্ছিলেন না।
বার্তাবাজার/কেএ