খাগড়াছড়িতে গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ ২জন নিহত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলার গাজিনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- ৪০ বিজিবির সিপাহী শাওন ও আলুটিলা বটতলী গ্রামের সাহাব মিয়ার ছেলে মো. আহাম্মদ আলী। তবে স্থানীয়দের দাবি- বিজিবির গুলিতে গ্রামের তিনজন নিহত হয়েছেন। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামছুদ্দিন ভুঁইয়া বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে।
বার্তাবাজার/এমকে