সিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে ২য় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে আসেন তামিম-লিটন। সময়টা ভালো যাচ্ছে না তামিমের। তাইতো দেখেশুনে শুরু করেন দেশসেরা ব্যাটসম্যান। কিন্তু দুর্ভাগ্যবশত বিদায় নিতে হলো লিটনকে। ০৯ রানে রান আউটে কাটা পড়েন গত ম্যাচের হিরো।
চার্ল মুম্বার করা বল তামিমের ব্যাটে লেগে বোলারের হাত সামান্য ছুয়ে গিয়ে স্ট্যাম্পে আঘাত হানে। যার ফলে রান আউটের শিকার হন এই ডানহতি ওপেনার। লিটন বিদায় নিলেও শান্তকে সাথে নিয়ে নিজ ছন্দে খেলে যান তামিম।
১০টি চারের বাউন্ডারির সাহায্যে ৪২ বলে নিজের ৪৮তম অর্ধশতক পূর্ণ করেন দেশসেরা ওপেনার। ভালো খেলতে খেলতে হঠাৎ ভুলবুঝাবুঝিতে রান আউটের শিকার হয়ে ৬ রানে মাঠ ছাড়েন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে ২ উইকেটে ৬৬ রান। তামিম ৫২ এবং মুশফিক ১ রানে ব্যাটিং করছেন।
এর আগে সিরিজ জয় নিশ্চিত করার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কাপ্তান মাশরাফি। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। সাইফউদ্দিন এবং মোস্তাফিজের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন পেসার আল-আমিন এবং শফিউল ইসলাম।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ , মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক),আল আমিন, শফিউল ইসলাম ও তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশঃ শন উইলিয়ামস (অধিনায়ক), তিনাশি কামুনহুকামুই, ব্রেন্ডন টেলর, রিচমন্ড মুতুম্বামি, রেগিস চাকাভা, ওয়েসলে মাধেভের, চার্লটন শুমা, টিনোটেন্ডা মুতোমবদজি, ডোনাল্ড তিরিপানো, চার্ল মুম্বা এবং সিকান্দার রাজা।
বার্তাবাজার/কেএ