চট্টগ্রামে আড়াই টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার
চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজার হতে জব্দ করা হয়েছে আড়াই টন নিষিদ্ধ পলিথিন।
মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকায় বেনামে থাকা ৪টি গুদামে অভিযান চালিয়ে এ পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। নগরীরর কোতোয়ালী থানা পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
শাহরীন ফেরদৌস জানান, রিয়াজউদ্দিন বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন আছে এমন খবরের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর হতে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
যার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ৪টি তালাবদ্ধ বেনামি গোডাউন থেকে প্রায় ২.৫ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে এবং গোডাউনের মালিকদের পরিচয় খোঁজা হচ্ছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান শাহরীন ফেরদৌস।
বার্তাবাজার/এমকে