করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩১১৯, আক্রান্ত ৯০ হাজার ৪৪১ জন

মরনঘাতী করোনা ভাইরাসে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়েই যাচ্ছে। সারাবিশ্বে করোনা ভারাসে মৃত্যুর সংখ্যা ৩১১৯ জন। চীনের মাইরে মারা গেছে ১৭৫ জন। চীনেই মৃতের সংখ্যা ২৯৪৪ জন। খবর বিবিসির

করোনা ভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৪৪১ জন। শুধু চীনেই ৮০ হাজার ১৫১ জন। চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৯০ জন।

চীনের বাইরে সবচেয়ে বেশি মারা গেছে ইরানে ৬৬ জন, এরপর ইতালিতে ৫২, দক্ষিণ কোরিয়ায় ২৮, জাপান ৬, ডায়মন্ড প্রিন্সেস জাহাজে ৭, হংকং ২, যুক্তরাষ্ট্র ৬, ফ্রান্স ৩, ফিলিপাইন, থাইল্যান্ড, সান ম্যারিনো, অস্ট্রেলিয়া ও তাইওয়ানে একজন করে মারা গেছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছেন, দেশটিতে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১২৫ জন এবং মারা গেছে ৩২ জন। এ পর্যন্ত আক্রান্ত ৮০ হাজার ১৫১ জন এবং মারা গেছে ২ হাজার ৯৪৪ জন।

এখন পর্যন্ত ৪৮ হাজার ১২৮ জন সুস্থ হয়েছে। সারা বিশ্বে আক্রান্তদের মধ্যে ৭ হাজার ৯৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

চীনের সব প্রদেশসহ বিশ্বের ৭০টিরও বেশি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে এ পর্যন্ত ১০ হাজার ২৯০ জন শনাক্ত হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর