তাবিথের পর ইশরাকের মামলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন এবং নির্বাচন বাতিল চেয়ে মামলাও করেছেন ইশরাক। একইসঙ্গে তিনি গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচন বাতিল চেয়ে পুনরায় নির্বাচন আয়োজনেরও দাবি জানিয়েছেন।

আজ মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে এ মামলা করেন ইশরাক। এছাড়া এর আগে গতকাল সোমবার (২ মার্চ) ডিএনসিসি নির্বাচনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে মামলা করেন ঢাকা উওরে বিএনপির আরেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

ইশরাকের মামলায় বিবাদী করা হয় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা সহ রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আট জনকে।

ইশরাকের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ঢাকা সিটি নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে ভোট দিতে আসেনি। নির্বাচন সঠিকভাবে হয়নি। নির্বাচনে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। আমরা এ নির্বাচন বাতিল চেয়ে নতুন নির্বাচনের জন্য মামলা করেছি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর