কালবৈশাখী ঝড়ের কবলে লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে কালবৈশাখী ঝড়ের কবলে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে পুরো জেলা। সকাল সাড়ে ৮ টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার হয়ে পড়ে। কিছুক্ষণ পর প্রবল জড়ো হাওয়া ও বর্জপাতে সৃষ্টি হয় বৃষ্টিপাত।

এতে সাধারন মানুষের স্বাভাবিক দৈনিন্দন কার্যক্রম ব্যাহত হয়েছে। নষ্ট হয়ে গেছে বিভিন্ন স্থানে আমের মুকুল। ভেঙ্গে পড়েছে বিভিন্ন গাছপালা। ফসলের ক্ষতি সাধিত হওয়ার আশংকা করছে কৃষকরা।

এদিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ায় জেলা সদরের মজুচৌধুরী ফেরিঘাটে লক্ষ্মীপুর-ভোলা ফেরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। প্রায় তিন ঘন্টা বন্ধ থাকার পর সাড়ে ১০ টায় স্বাভাবি হয়ে চালু হয় ফেরি। এসময় ভোলার উদ্দেশ্যে এমভি মইন নামের একটি ফেরি ছেড়ে যায়।

তবে বড় ধরণের কোন ক্ষয়-ক্ষতি সংবাদ এখনো পাওয়া যায়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর