করোনা থেকে বাঁচতে স্ত্রীকে বাথরুমে আটকে রাখলেন স্বামী

সারাবিশ্বে করোনাভাইরাস এখন এক আতঙ্কের নাম। প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে বিশেষ সতর্ক থাকছেন মানুষ। মাস্ক ব্যবহারসহ আক্রান্ত ব্যক্তি, এলাকা বা দেশ থেকে দূরে থাকার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে মানুষের মধ্যে।

যতই দিন যাচ্ছে করোনার আতঙ্ক ততই মানুষের মধ্যে প্রভাব ফেলেছে। আর এ আতঙ্ক কতটা ভয়াবহ একটি ঘটনাই বলে দেবে। স্ত্রী করোনায় আক্রান্ত ধারণা করে লিথুয়ানিয়ার এক ব্যক্তি তার স্ত্রীকে বাথরুমে তালাবদ্ধ করে রাখেন। অবশ্য খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী ইতালিফেরত চীনা এক নারীর সঙ্গে দেখা করেছিলেন। এর ফলে তার স্বামী ধরে নিয়েছিলেন,
তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তাই এমন অদ্ভুধ কাণ্ড করে বসেন তিনি।

ওই নারীর স্বামী বলেন, ফোনে চিকিৎসকের সঙ্গে করোনাভাইরাস নিয়ে আলোচনা করেই তিনি তার স্ত্রীকে বাথরুমে আটক করে রাখেন, যাতে তিনি আক্রান্ত না হন। পরে ওই নারী ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত নারীকে উদ্ধার করে। তবে এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়নি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর