অনশন করছেন লাদেনকে ধরিয়ে দেওয়া সেই চিকিৎসক

কারাগারে অনশন পালন করছেন পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদি। গতকাল সোমবার(২মার্চ) তার আইনজীবী ও পরিবারের পক্ষ থেকে এ কথা জানানো হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে লাদেনের গতিবিধির তথ্য দিয়ে সহায়তা করেছিলেন শাকিল। এ জন্য তিনি ভুয়া টিকাদান কর্মসূচিতেও অংশ নিয়েছেন, যাতে লাদেনের সন্ধান পেতে সহজ হয়।

পাকিস্তানের অ্যাবোটাবাদে ২০১১ সালে লাদেন হত্যার অভিযানেও যুক্তরাষ্ট্রকে সহায়তা করেন শাকিল। বর্তমানে শাকিল পাকিস্তানের পাঞ্জাবের কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। সেখানেই তিনি অনশন পালন করছেন।

সন্ত্রাসের সঙ্গে সংযোগ থাকার অভিযোগে ২০১২ সালে তার ৩৩ বছরের কারাদন্ড দেয় আদালত। পরবর্তীতে তার এ সাজা কমিয়ে দশ বছরে আনা হয়। শাকিলের সঙ্গে দেখা করে তার ভাই জামিল আফ্রিদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, শাকিলের এ অনশন অবিচার ও অমানিবকতার বিরুদ্ধে তার প্রতিবাদ। এনডিটিভি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর