গোপালগঞ্জের আকাশে মঙ্গলবার (৩ মার্চ) ভোর থেকেই কালো মেঘের আনাগোনা চলছিল। ঠিক ৬ঃ৪৫ টার দিকে হঠাৎ করেই বাতাসের সঙ্গে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর বৃষ্টির সঙ্গে পরে শিলও।কালো মেঘে ঢেকে যায় চারপাশ।
আবহাওয়া অধিদপ্তর জানান, আগামী কয়েকদিন গোপালগঞ্জসহ বাংলাদেশের সময় জায়গায় এমন হঠাৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে রোদও। আগামী দুই-তিন দিন ঝড়-বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রোদও থাকবে গোপালগঞ্জ।
সকালে বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা যায়। এতে স্কুল-কলেজ ও অফিসগামীদের ভোগান্তিতে পড়তে হয়।
বার্তাবাজার/এমকে