আওয়ামী লীগের যৌথসভা বিকালে

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে যৌথসভা আহ্বান করা হয়েছে আজ। ঢাকার দুই মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এ যৌথসভা।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে বিজয়ী দুই মেয়র এবং ঢাকা মহানগরের দলীয় সংসদ সদস্যদের নিয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর