অনেক আগ থেকেই পাকিস্তান সফর থেকে নিজেকে দূরে রেখেছেন মি. ডিপেন্ডেবল। পরিবারের মত না থাকায় মিসবাহ-আফ্রিদিদের দেশে যাবেন না, অনেকবার বলেছেন মুশফিকুর রহিম। বিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। কিন্তু তারপরও মুশফিককে পাকিস্তান সফরে চাই-ই চাই বিসিবির।
একটি সূত্র থেকে পাওয়া খবর, মুশফিককে দল থেকে বাদ দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। কিন্তু তারপরও নিজের অবস্থান থেকে এক চুল নড়ছেন না বাংলাদেশের ক্রিকেটের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
অকেদিন ধরে আলোচনায় চলে আসছে বাংলাদেশ পাকিস্তান সফরের খবর। বঙ্গবন্ধু বিপিএল চলাকালীন সাংবাদিকরা জাতীয় দলের অনেক ক্রিকেটারের কাছেই জানতে চান পাকিস্তান সফরে তারা যাবেন কি না। অনেকেই বিষয়টি নিয়ে কথা বলেননি, অনেকে দায়িত্ব তুলে দিয়েছেন বিসিবির হাতে।
তবে কেউ মুখ না খুললেও মুশফিকুর রহিম গণমাধ্যমে দুইবার জানান, তার পরিবার চায় না তিনি পাকিস্তান সফরে খেলতে যান। এ কারণে তিনি সেই সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। সুযোগটা করে দিয়েছিলো বিসিবিই। বিসিবি বস নাজমুল হাসান পাপন থেকে শুরু করে বিসিবির একাধিক পরিচালক গণমাধ্যমে জানিয়েছিলেন পাকিস্তান সফরে কোনো ক্রিকেটারকে যেতে চাপ দেবে না ক্রিকেট বোর্ড।
বার্তাবাজার/কেএ