ঢাকায় হঠাৎ বৃষ্টি

রাত থেকেই আকাশের মন খারাপ ছিলো। ভোর হতেই শোনা যাচ্ছিল মেঘের গর্জন। সকাল সাড়ে ৭টা নাগাদ অঝোরে ঝরতে থাকে বৃষ্টি। রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার ঘুম থেকে উঠে অনেকেই এক অন্য রকম সকাল দেখছেন।

সাত-সকালে বৃষ্টির কারণে সবছেয়ে বেশী ভোগান্তাতিতে পড়তে হয় রাস্তায় থাকা অফিসগামী যাত্রীদের। ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরাও। অনেকেই বৃষ্টিতে কাকভেজা হয়ে অফিসে যাচ্ছেন। আবার অনেককেই দেখা যাচ্ছে ছাতা মাথায় দিয়ে যেতে। কেউ আবার রিক্সায় বসে হুডি তুলে পলিথিনে ঢেকে নিয়েছেন কোমর থেকে নিচ পর্যন্ত।

বৃষ্টি শুরুর আগে থেকেই শোনা যাচ্ছিল মেঘের গর্জন। হঠাৎ ফাল্গুনের এ বৃষ্টিতে হোঁচট খায় রাজধানীবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। আচমকা এ বৃস্টির ফলে অফিসে যাওয়ার পথে অনেকেই মাঝরাস্তায় আশ্রয় নিতে হয় বিভিন্ন দোকানে, অফিস কিংবা আবাসিক ভবনের বারান্দায়।

হালকা বাতাসের সঙ্গে বৃষ্টির কারণে সকালে রাস্তায় যানবাহনের সংখ্যা তুলনামূলক কম দেখা যায়। যার ফলে ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী মানুষদের। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে বাসের জন্য অপেক্ষা করতে হয় লোকজনকে। সেই সঙ্গে কিছুটা শীত আবারো নেমে এসেছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর