অভ্যন্তরীন কোন্দলের জেরে তিন যুবককে কুপিয়ে আহত

অভ্যন্তরীন কোন্দলের জেরে ঝিনাইদহ সদরের মধুপুর মঠবাড়ি চৌরাস্তা মোড়ে পায়ের রগ কেটে দেওয়া হয় মানিক (২৫) নামের এক যুবকের । এছাড়াও কুপিয়ে আহত করা হয় রিয়াজ মোর্শেদ আগুন (২০) ও অন্তর (১৯) নামের দুই যুবককে।

ঘটনাটি ঘটে সোমবার (২ মার্চ) রাত ৮টা ও রাত ১১টার দিকে। ঝিনাইদহ সদর হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। আহত মানিক এবং অন্তর পোড়াহাটি এলাকার ছবের মিয়া এবং নজরুলের ছেলে এবং রিয়াজ মোর্শেদ আগুন কাস্টসাগরা এলাকার মহিউদ্দিনের ছেলে।

জানা গেছে, মধুপুর মঠবাড়ি চৌরাস্তা এলাকায় স্থানীয় যুবক রুবেল ও আমিনুল মধ্যে বেশ কিছুদিন ধরে দন্ধ চলছিল। আর এই সূএ ধরে রাত ৮টার দিকে তাদের সমর্থিত ৮ থেকে ১০ জন যুবক মঠবাড়ি চৌরাস্তা এলাকায় জড়ো হয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে আমিনুলের সমর্থক অন্তর ও রুবেলের সমর্থক রিয়াজ মোর্শেদকে কুপিয়ে আহত করে।

সে সময় আমিনুলের অপর সমর্থক মানিক নামের এক যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এরপর রাত ১১টার দিকে পোড়াহাটি এলাকার একটি কলাক্ষেত থেকে পায়ের রগ কাটা অবস্থায় ঐ যুবককে পাওয়া যায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ সদর থানার (ওসি) মিজানুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর